নির্মাণকাজ পরিদর্শনে কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কোরআন শরিফের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরীশ চন্দ্র সেনের বাড়ি সংরক্ষণ ও জাদুঘর নির্মাণকাজের পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা। গতকাল দুপুরে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় কমিশনের কর্মকর্তা দিব্বাঞ্জন রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চেয়ার অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়, প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক সুফি মোস্তাফিজুর রহমান সেখানে পরিদর্শনে যান। বাড়িটি সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর নির্মাণের কাজ করছে ঐতিহ্য অন্বেষণ। মোস্তাফিজুর রহমান বলেন, ‘আশা করছি আগামী দুই মাসের মধ্যে ভাই গিরীশ চন্দ্রের বাড়ির সংরক্ষণ ও জাদুঘর নির্মাণের কাজ শেষ হবে। তখনই দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে।’