নির্মাণকাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহরের ডা. আবুল হোসেন কলেজের ছয়তলাবিশিষ্ট ডা. নাজমুল হোসেন ছাত্রাবাসের নির্মাণকাজ গতকাল বুধবার দুপুরে শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম, উপাধ্যক্ষ খন্দকার ফারুক আহমেদ, শিক্ষক নুরুল ইসলাম, শামীমা আক্তার, রুকসানা পারভীন, সানজিদা আক্তার প্রমুখ। ৮০ শতাংশ জমির ওপর এই ভবন নির্মিত হচ্ছে। ১৯৯৬ সালে শহরের সজ্জনকান্দা এলাকায় স্থাপিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে উচ্চমাধ্যমিক, ১২টি বিষয়ে স্নাতক ও পাঁচ বিষয়ে স্নাতকোত্তর মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী আছে।