প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণকাজ শুরুর প্রায় ১৬ বছর পর আজ শনিবার উদ্বোধন হতে যাচ্ছে নীলফামারীর ডিমলা উপজেলার খোকসার ঘাট সেতু। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওই সেতুটি উদ্বোধনের কথা রয়েছে।
জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সওজ বিভাগ ১৯৯৮-৯৯ অর্থবছরে ২ কোটি ৩২ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে ডিমলার দক্ষিণ সুন্দরখাতা গ্রামে বুড়ি তিস্তা নদীর ওপর খোকসার ঘাট সেতুর নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স ইউনুস ব্রাদার্স ২০০৫ সাল পর্যন্ত প্রায় ৯৭ লাখ টাকার বিল নিয়ে কাজের প্রায় ৪২ শতাংশ করার পর নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়া ও সময়মতো অর্থ ছাড় না পাওয়ার অভিযোগে বাকি কাজ ফেলে চলে যায়। পরে আরও দুই ঠিকাদার কাজটি করেন। ২০১৫ সালের জুন মাসে কাজটি সম্পন্ন হয়। কাজটি শেষ হতে মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা।