প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কার্যালয় নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এখানকার বাসিন্দাদের বিভিন্ন কাজের জন্য কালিয়াকৈর পৌর কার্যালয়ে যেতে হয়। এতে দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থায় ৯ নম্বর ওয়ার্ডে একটি কার্যালয় নির্মাণ করা হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে ৫ জুলাই থেকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি কার্যালয় নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু ওই জমিটি বন বিভাগের দাবি করে কাজে বাধা সৃষ্টি করা হয় এবং নির্মাণকাজ বন্ধের নোটিশ দেওয়া হয়। অথচ কাজ শুরুর আগে বন বিভাগের চন্দ্রা রেঞ্চ অফিস থেকে অনুমতি নেওয়া হয়েছিল।