নির্মাণকাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের (আরডিএ) কার্যালয়ের নির্মাণকাজ গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। নির্মাণকাজের উদ্বোধন করার সময় রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, আরডিএর সভাপতি মেজবাহ উল করিম, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা সমবায় ব্যাংকের পক্ষ থেকে বিতর্ক চর্চার জন্য সমবায় মার্কেটের চতুর্থ তলায় ১৫০ বর্গফুট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।