প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও মিলনায়তনের নির্মাণকাজ গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি গতকাল বেলা ১১টায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইমদাদ সরকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৬ লাখ টাকা। পরে হুইপ ইকবালুর রহিম আইসিটিবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নারী ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের শ্রেষ্ঠ সমিতি সভাপতি ও উপকার ভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।