নির্মাণকাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে বিপদাপন্যতা থেকে সক্ষমতা অর্জন (ভালনারিবিলিটি টু রেজিলিয়েস) (ভি-২ আর) ইউনিট প্রকল্পের উদ্যোগে উলিপুর পশ্চিম বজরা ও সাতালস্কর কমিউনিটি সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় কাজের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের সভাপতি আমিনুল ইসলাম। এ উপলক্ষে পশ্চিম বজরা দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম। বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের সাধারণ সম্পাদক এ টি এম আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিয়াজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন প্রমুখ।