প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা চৌমহনী এলাকায় গতকাল বুধবার সকালে ট্রাকচাপায় আব্বাস উদ্দিন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা গ্রামের আবদুল আলমের ছেলে। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই হারুনুর রশিদ জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। আব্বাস উদ্দিন সড়ক পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।