নির্মাণশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় গতকাল সোমবার মাটিচাপায় রায়হান উদ্দিন (৪০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার পৌলী এলাকার আক্তার উদ্দিনের ছেলে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উত্তর সেওতা এলাকায় খলিল উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংকের চাক বসানোর কাজ করছিলেন পাঁচ নির্মাণশ্রমিক।