নির্মাণশ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা কারাগারে রাজমিস্ত্রি আবদুল খালেকের মৃত্যুর ঘটনায় জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন নির্মাণশ্রমিকেরা। তাঁদের অভিযোগ, পুলিশের নির্যাতনে আবদুল খালেকের মৃত্যু হয়েছে। নির্যাতনকারী পুলিশ সদস্যের শাস্তির দাবিতে তাঁরা গতকাল মঙ্গলবার দুপুরে মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেন। 

টাঙ্গাইল শহরের কাগমারী পালপাড়া এলাকার নিখিলচন্দ্র পালের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত শনিবার ওই বাড়িতে নির্মাণকাজে নিয়োজিত রাজমিস্ত্রি আবদুল খালেককে (৪৫) গ্রেপ্তার করে। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খালেকের স্বীকারোক্তি অনুযায়ী, লুণ্ঠিত কিছু স্বর্ণালংকার ও নগদ টাকা তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতিতে জড়িত কয়েকজনের নাম বলেন তিনি। তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের দিঘুলিয়া এলাকা থেকে বাচ্চু ও রাসেলকে গ্রেপ্তার করে। গত রোববার খালেককে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে খালেকের লাশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাকরাইলে নিজ এলাকার গোরস্থানে দাফন করা হয়। এরপর নির্মাণশ্রমিক ও সাকরাইল এলাকার লোকজন খালেককে নির্যাতনকারী পুলিশের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেন। দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে জেলা রাজ ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে খালেকের মৃত্যুর জন্য টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানকে দায়ী করে তাঁর শাস্তির দাবি করা হয়।

পুলিশ সুপার সালেহ মোহামঞ্চদ তানভীর বলেন, ‘শ্রমিকনেতাদের একটি অভিযোগপত্র পেয়েছি। এ বিষয়ে আজ বুধবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।’