নির্মাণশ্রমিকদের বাসস্থানের জন্য বরাদ্দ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণশ্রমিকদের বাসস্থানের জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
ইনসাবের কার্যকরী সদস্য সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, ইনসাবের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, অর্থ সম্পাদক রেজাউর ইসলাম প্রমুখ।