প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল হাকিম (৩১) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মিলনবাজারে এ ঘটনা ঘটে। হাকিম ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের আফজাল হোসেনের ছেলে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, হাকিম স্থানীয় মিলনবাজারে একটি দোকান নির্মাণে রাজমিস্ত্রির কাজ করছিলেন। তিনি ওই স্থান থেকে একটি বাঁশের খুঁটি সরাতে যান। কিন্তু ওই বাজারের ওপর দিয়ে যাওয়া লালমনিরহাট-পাটগ্রাম বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনে অসাবধানতাবশত বাঁশের খুঁটিটি স্পৃষ্ট হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।