নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে জাহিদ হোসেন জাহাঙ্গীর (২০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের সদর উপজেলায়। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে তাঁর সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীরের সহকর্মী মুক্তার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, গুলশান-২-এর ৫৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়িতে নির্মাণাধীন ১৪ তলা একটি ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। সেখানে কাজ করার সময় সকাল নয়টার দিকে হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।