নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার একটি উঁচু ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে মাজহারুল (২২) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজহারুল ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের লংগাড়পাড় গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। লাশের সঙ্গে আসা শ্রমিক-ঠিকাদার নজরুল ইসলাম ও এলাকাবাসী জানান, স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভবনটির নির্মাণকাজ করছে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মীম ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স নামের একটি নির্মাণপ্রতিষ্ঠান। শনিবার রাত ১০টার দিকে রোপওয়ে (ভারী বস্তু উঁচু ভবনে তোলার বিশেষ যন্ত্র) ব্যবহার করে লোহার রড ভবনটির ছাদে তোলার সময় নিচে পড়ে মাজহারুল মারা যান।