নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল রোববার ছাদ থেকে পড়ে আবু তালেব (৫২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেডের ২৪/৪৩ প্লটের ৩ নম্বর সেক্টরে কাজ করার সময় ছাদ থেকে পড়ে যান আবু তালেব। সহকর্মীরা আবু তালেবকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবু তালেবের বাড়ি সদরের সংগলসী ইউনিয়নের বড় সংগলসী গ্রামে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।