নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা কমপ্লেক্সের ভেতরে অবস্থিত ব্যক্তিমালিকানাধীন একটি ভবনে কাজ সময় গতকাল শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মতিউর নামের এক যুবকের (১৯) মৃত্যু হয়েছে। মতিউর উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামের মোন্তা মিয়ার ছেলে। তিনি নির্মাণশ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন। নান্দাইল থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।