প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার যাত্রামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জিয়াউল (৪০) ও আবদুর রব (৪৫)। জমির মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘উপজেলার যাত্রামুড়া এলাকায় আমার জমিতে পাইলিংয়ের কাজ করার সময় দুই নির্মাণশ্রমিক জিয়াউল ও আবদুর রব বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, দুই নির্মাণশ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।