প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকায় একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাফফর মল্লিক (২৫) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নবাবপাড়া এলাকার হাসেম মুন্সির ভবনের সড়কের সামনের দেয়ালের পলেস্তারা করার জন্য মোজাফফর বাঁশ দিয়ে মাচা বাঁধছিলেন। একপর্যায়ে তিনি সড়কের পাশে বিদ্যুতের তারে জড়িয়ে ছিটকে নিচে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান।