নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহর কে ব্লক এলাকায় গতকাল বৃহস্পতিবার নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (১৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ প্রথম আলোকে জানান, নির্মাণাধীন ভবনের দোতলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন নিচে পড়ে যান। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।