নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল শনিবার এক নির্মাণশ্রমিক মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মো. রাসেল (২২)। তাঁর বাড়ি নওগাঁর সাপাহারের কামাসপুর গ্রামে। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডেমরার মহাকাশ রোডে সরকারি কালভার্ট নির্মাণের কাজ করছিলেন রাসেল। কাজ চলাকালীন পাম্প দিয়ে পানি সেচে অন্যত্র ফেলা হচ্ছিল। হঠাৎ করে পাম্পটি বন্ধ হয়ে গেলে কী কারণে পাম্প বন্ধ হলো, রাসেল তা দেখতে যান। পাম্পটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো পাম্পই বিদ্যুতায়িত হয়েছিল। রাসেল হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। মহিদুল বলেন, দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে। পৌনে একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।