নির্মাণসামগ্রী রাখায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাতে নির্মাণসামগ্রী রাখায় উত্তরার তিনটি নির্মাণ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ এ ছাড়া ফ্রিজে মাছ-মাংস ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় একটি সুপার শপকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়৷ গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়৷ ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈশা খাঁ রোডের ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার দায়ে অ্যালোভেরা বিল্ডার্স, নন্দন কানন ও অপর একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে জরিমানা ও মামলা করা হয়। এ ছাড়া নিয়ম ভঙ্গ করে ফ্রিজে মাছ-মাংস ও মেয়াদোত্তীর্ণ এবং পচা পণ্য রাখায় উত্তরা ৪ নম্বর সেক্টরের জসীমউদ্‌দীন রোডের সুপার শপ আগোরাকে এক লাখ টাকা জরিমানা ও মামলা করা হয়। বিজ্ঞপ্তি