প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচিত স্কুলশিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাসের স্বপ্নের সেতুর নির্মাণস্থল গতকাল বৃহস্পতিবার পরিদর্শন করেছে সেতু বিভাগের একটি প্রতিনিধিদল। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সেতু নির্মাণের পরবর্তী পদক্ষেপ নেবে সেতু কর্তৃপক্ষ।
সম্প্রতি পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিল পটুয়াখালীর চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস। চিঠির উত্তরে প্রধানমন্ত্রী সেখানে একটি সেতু নির্মাণের আশ্বাস দেন।
পায়রা নদীর ওপর সেতু নির্মাণের স্থান সমীক্ষা সম্পন্ন হওয়ার পর সেতু বিভাগের সাত সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল গতকাল সকালে সরেজমিন পরিদর্শন করে। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সেতু বিভাগের যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।