নির্মাণাধীন কারখানায় হামলা, ১৩ জন আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাতুড়াপাড়া এলাকায় চাঁদার দাবিতে গতকাল সোমবার সকালে একটি নির্মাণাধীন কারখানায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রাম বাংলা টিউবস নামের নির্মাণাধীন ওই কারখানার চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ‘আমাদের শিল্পকারখানাটির নির্মাণকাজ চলছে। এ জন্য চাঁদার দাবিতে স্থানীয় জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া গ্রামের ১৫-২০ জন সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে গতকাল সকালে কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ক্যাম্পে হামলা চালায়। এতে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা নিরাপত্তাকর্মী ফরহাদ হোসেন, আসাদুজ্জামান, বেলাল হোসেন, ইউনুস মিয়া, রোকন উদ্দিন, শ্যামল রায়, সেতু রায়, খায়রুল ইসলাম, এরশাদ মিয়া, মেহেদী হাসান এবং নির্মাণশ্রমিক ইজ্জত আলী, ইমান উদ্দিন ও ইউসুফ মিয়াকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় কারখানার সব ধরনের কাজ বন্ধ হয়ে গেছে।’
সোনারগাঁ থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে।