নির্মাণাধীন কারাগার পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে নির্মাণাধীন নতুন জেলা কারাগার পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বিশ্বরোড মোড়ে নির্মাণাধীন কারাগার পরিদর্শন করেন তিনি। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ, কারাগারের কারাধ্যক্ষ মো. বাহারুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।