প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের (সাবেক শেরাটন ও রূপসী বাংলা) সংস্কারকাজের সময় দোতলার ছাদ ধসে একজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০-১১ জন শ্রমিক।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলতাফ হোসেন (৪০)। পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শিবলী নোমান বলেন, হঠাৎ ধসের ঘটনা ঘটে। এ সময় নিচে নির্মাণশ্রমিকেরা চাপা পড়েন।