নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) নির্মাণাধীন ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ঠিকাদারি প্রতিষ্ঠান আইসোল্যাক্সের দোতলা অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দেড় ঘণ্টা নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়ক বন্ধ থাকে।
প্রকল্পের পরিচালক নাজমুল আলম জানিয়েছেন, চলতি বছরের এপ্রিলে বিদ্যুৎকেন্দ্রটি পুরোদমে উৎপাদনে যাওয়ার কথা ছিল। আগুনে কার্যালয়ের কাগজপত্র পুড়ে গেছে। মূল উৎপাদনকাঠামোর কোনো ক্ষতি হয়নি। কেউ হতাহত হয়নি। কাগজপত্রের অনুলিপি সার্ভারে রয়েছে। যথাসময়েই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে।