নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবরে গতকাল শনিবার দুপুরে নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে মো. ইয়ামিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আদাবর থানার উপপরিদর্শক (এসআই) আহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ইয়ামিন মা-বাবার সঙ্গে আদাবরের মোহনপুর এলাকার হক সাহেবের গ্যারেজ গলির এক বাসায় থাকত। ওই বাসার সামনে শাহজালাল টেকনোলজি অ্যান্ড ডেভেলপার কোম্পানির অধীনে একটি নয়তলা আবাসিক ভবনের কাজ চলছে। গতকাল বেলা একটার দিকে ইয়ামিন ওই ভবনের সামনে খেলছিল। এ সময় ভবনের ওপর থেকে একটি কাঠ তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এসআই বলেন, ওই ভবনে নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা ছিল না। ঘটনার পর ভবনের শ্রমিক ও অন্যান্য কর্মকর্তা পালিয়ে যাওয়ায় তাঁদের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কোম্পাানির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।