নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের খুলশী থানার খুলশী আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে গত বুধবার রাতে কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. সোহেল (৩০)। বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চরচালদিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে বেসরকারি আবাসন প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপের মালিকানাধীন ওই ভবনে কাজ করার একপর্যায়ে প্রায় ২০ ফুট ওপর থেকে পড়ে যান সোহেল। পরে তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহ পরান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।