নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের গুপ্তপাড়ায় আজ সোমবার বেলা আড়াইটার দিকে নির্মাণাধীন চারতলা বাড়ির ছাদ থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। তাঁর নাম জহুরুল ইসলাম (৫২)। বাড়ি রংপুর নগরের মনোহরপুর এলাকায়।
সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক জানান, প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে গিয়ে সবাই ক্লান্ত হয়ে গেছেন। তার ওপর ঘামের কারণে শরীরও পিচ্ছিল হয়ে গেছে। অসতর্কতার কারণে জহুরুল পা পিছলে পড়ে গেছেন।
জানা যায়, নির্মাণাধীন বাড়িটি চট্টগ্রামের যুগ্ম কর কমিশনার আমিনুল ইসলামের।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বলেন, অসতর্কতার কারণে ছাদ থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।