নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের এক নম্বরে নির্মাণাধীন একটি ১৬তলা ভবনের তৃতীয় তলা থেকে গতকাল শুক্রবার সকালে ইন্তেজার (৪০) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ নম্বর সড়কের ব্লক জি এলাকার ওই ভবনেই অন্য নির্মাণশ্রমিকদের সঙ্গে রাতে থাকতেন তিনি।শাহ আলী থানার ওসি আনিসুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।