নির্মাণাধীন ভবন ধসে ১০ শ্রমিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে গতকাল রোববার সকালে নির্মাণাধীন আগৈলঝাড়া ফিলিং স্টেশনের ছাদ ঢালাইয়ের সময় দুটি পিলার ধসে পড়ে ১০ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও ছয়জনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধীর কুমার হালদার বলেন, নির্মাণাধীন ভবনের ফাউন্ডেশনে ত্রুটি থাকায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।