নির্মাণাধীন ভবনের ইট পড়ে দুই শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইব্রাহিমপুরে গতকাল বৃহস্পতিবার নির্মাণাধীন ভবন থেকে ইটের টুকরা পড়ে দুই স্কুলছাত্র আহত হয়েছে। আহত রাহাতুল ইসলাম রাব্বি (১০) ও হানিফ (৮) মিরপুর ১৪ নম্বর সেকশনে সেনাপল্লী হাইস্কুলে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাব্বির বাবা হাদিছ আলী বলেন, তাঁর ছেলে রাব্বি মিরপুর ১৪ নম্বর সেকশনের সেনাপল্লী হাইস্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী হানিফকে নিয়ে রাব্বি স্কুলে যাচ্ছিল। হানিফ ওই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। কিছুদূর যাওয়ার পর নির্মাণাধীন একটি ভবন থেকে কয়েকটি ইটের টুকরা পড়ে। এতে দুই শিশুর মাথা ফেটে যায়। আশপাশের লোকজনের সহায়তায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।