নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে নির্মাণাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সাদেকুর রহমান।
আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদেকুর সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামের মুসলেহ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত সাদেকুরের সহকর্মী নাসির উদ্দিন বলেন, দুপুরে সাদেকুর নির্মাণাধীন হাসপাতালের পাঁচতলা ভবনের ছাদে পানি দিচ্ছিলেন। এ সময় পা ফসকে তিনি নিচে পড়ে যান। পরে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর মোশারফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।