নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে শিশুসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আলকরণে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আলকরণ রাখাল কলোনির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চার নির্মাণশ্রমিককে আটক করেছে।আহত ব্যক্তিরা হলো: মো. জাহেদ হোসেন (৪১), জাহেদের মেয়ে রাইসা (৫) ও ভাইয়ের মেয়ে নুরা (৪)। আলকরণ এলাকায় জাহেদের একটি মুদি দোকান রয়েছে। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী দেবাশীষ নামের এক ব্যক্তি বলেন, গোলাম মহিউদ্দিন খানের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে দেয়ালের কিছু অংশ হঠাৎ পড়ে যায়। এ সময় ওই ভবনের পাশ দিয়ে দুই শিশুকে নিয়ে জাহেদ হোসেন স্কুল থেকে ফিরছিলেন। ইটগুলো তাদের মাথায় পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শুক্লা দত্ত বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার শ্রমিককে আটক করেছে। তিনি জানান, এ ব্যাপারে এখনো মামলা হয়নি।