নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে ট্রাক্টর ও ভ্যানগাড়ির দুই চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামের কামাল আহমদ (২৬) ও কিশোরগঞ্জের আকাশ আহমদ (১৮)।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দক্ষিণ সুরমার ভার্থখলা জামে মসজিদের বিপরীতে মাখন মিয়ার মালিকানাধীন স্বর্ণালী বি ব্লকের ১১ নম্বর চারতলার বাসায় নির্মাণকাজ চলছিল। গতকাল রাত সাড়ে সাতটার দিকে চারতলা থেকে একটি পিলার নিচে পড়লে ট্রাক্টরের চালক আকাশ ও ভ্যানগাড়ির চালক কামাল চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন।দক্ষিণ সুরমা থানার এসআই ইমরোজ তারেক জানান, বাসার মালিকের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।