নির্মাণাধীন সেতু ধসে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে একটি নির্মাণাধীন সেতু ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার ভদ্রখালী খালের ওপর নির্মাণাধীন সেতুর ঢালাইকাজের সময় ওই ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হলেন হেলাল উদ্দিন (২২)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়ইসড়া গ্রামের বাসিন্দা।
ভাঙ্গা উপজেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেড় মাস আগে ঘারুয়া ইউনিয়নের সদরদী-রায়নগর সড়কে লস্করদিয়া গ্রামের ভদ্রখালী খালের ওপর ৪০ ফুট দৈর্ঘ্যের এ সেতুর নির্মাণকাজ শুরু হয়। গতকাল সেতুর উপরিভাগে ঢালাইকাজ চলছিল।