নির্মাণাধীন সেতুর ঢালাই ধসে ১০ শ্রমিকআহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্মাণাধীন একটি সেতুর ঢালাই দেওয়ার সময় কাঠামোর (সেন্টারিং) কাঠ ও বাঁশ ধসে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী এলাকায় ছাগল-বাঘিনী নদীর ওপর নির্মাণাধীন সেতুর ঢালাই দেওয়ার সময় সকাল ১০টার দিকে কাঠ ও বাঁশ ধসে পড়ে। এ সময় সেতুতে কাজ করতে থাকা ১০ জন শ্রমিক আহত হন।

ওসি জানান, দুর্ঘটনার পর থেকে সেতুটির নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পলাতক রয়েছে।