নির্মাণাধীন সেতুর রেলিং ভেঙে নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ইদবারদী-মাঝের চর এলাকায় সোমবার রাতে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন একটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।সূত্র জানায়, ২০১০ সালের জুলাই মাসে পাঁচ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসজেবির স্বত্বাধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সড়ক ও জনপথ বিভাগের সাবডিভিশনাল প্রকৌশলী দিলীপ দাস বলেন, কারিগরি ত্রুটির কারণে রেলিং ভেঙে পড়েছে।