নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে ইয়াছিন (২) নামের এক শিশু মারা গেছে। সে জেলার রাজৈর উপজেলার স্বরমঙ্গল এলাকার বাসিন্দা ফল ব্যবসায়ী বাচ্চু বাঘুর ছেলে। গতকাল শনিবার সকল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অনিকা (২) নামের অপর একটি শিশু আহত হয়। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।