নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে উচ্চতর গবেষণার জন্য নাটোরের সিংড়ায় একটি আধুনিক গবেষণা ও পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। বেসরকারি সংস্থা টিএমএসএসের সহায়তায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এ প্রকল্প বাস্তবায়ন করবে। সিংড়ায় পাখির অভয়ারণ্য কেন্দ্র হিসেবে পরিচিত আগপাড়া শেরকোল এলাকায় গত সোমবার সন্ধ্যায় ফেডারেশনের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উত্তরবঙ্গের ৪৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঠকর্মীরা ছাড়াও স্থানীয় বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। ফেডারেশনের আহ্বায়ক ও সাবেক যুগ্ম সচিব নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম।