নির্মূল কমিটির বৃক্ষরোপণ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ‘মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচির রাজশাহী বিভাগীয় পর্যায়ের কার্যক্রম শুরু হবে আজ বৃহস্পতিবার। বিকেল চারটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে এ কর্মসূচির উদ্বোধন করবেন নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।
গতকাল বুধবার নগরের মুক্তিযুদ্ধ পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে ২৫ জন শহীদের নামে ২৫টি বৃক্ষরোপণ করা হবে। এ কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহী বিভাগে প্রায় ছয় লাখ বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হবে। সরকারের বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও সংগঠনকে নির্মূল কমিটির এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।