নির্যাতন করে বাংলাদেশিকে হত্যা বিএসএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের কাছ থেকে গতকাল সোমবার বজলুর রহমান (৫০) নামে বাংলাদেশি এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ পাওয়া গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানেরা নির্যাতন করে তাঁকে হত্যা করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহামঞ্চদপুর গ্রামের ১৫৭/১ (এস) পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহত বজলুর মহামঞ্চদপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম জানান, চার-পাঁচজন কৃষক সকালে সীমান্তসংলগ্ন মাঠে ছোট নৌকাযোগে ঘাস কাটতে যান। এ সময় বিএসএফের তিন সদস্য ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ওই কৃষকদের ধাওয়া করেন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বজলুর ধরা পড়েন। পরে তাঁকে প্রচণ্ড মারধর করে শরীরে বিষাক্ত পদার্থ ছিটিয়ে নৌকায় ফেলে রেখে বিএসএফ জওয়ানেরা চলে যান।