নির্যাতন করে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর নির্যাতনে গৃহবধূ স্বপ্না দাস (৩০) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তাঁর স্বামী রঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করেছে।গৃহবধূর ভাই তালা উপজেলা সদরের শিবপদ দাস জানান, ১০ বছর আগে স্বপ্না দাসের সঙ্গে বিয়ে হয় কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের রঞ্জন মণ্ডলের। বিয়ের সময় বোনকে তাঁরা বিভিন্ন আসবাব ও ২০ হাজার নগদ টাকা মিলিয়ে প্রায় দুই লাখ টাকা যৌতুক হিসেবে দেন। তাঁদের ঘরে জন্ম নিয়েছে সবুজ মণ্ডল (৮) ও সুভাষ মণ্ডল (৫) নামের দুটি সন্তান। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তাঁর বোনের ওপর নির্যাতন শুরু করে তাঁর স্বামী। নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে তাঁর বোন ২০১১ সালের ১৩ অক্টোম্বর আদালতে যৌতুক আইনে মামলা দায়ের করেন।আদালতে রঞ্জন মণ্ডল কোনো দিন তাঁর স্ত্রীর ওপর নির্যাতন চালাবেন না বলে অঙ্গীকারনামা দিয়ে রেহাই পান। কিন্তু কিছুদিন যেতে না-যেতেই চলতে থাকে যৌতুকের দাবিতে নির্যাতন। অভিযোগ উঠেছে, গতকাল বেলা ১১টার দিকে স্বপ্নাকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনতে বলা হয়। এ বিষয়ে অপরাগতা প্রকাশ করলে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। এতে একপর্যায়ে তাঁর মৃত্যু হয়।রঞ্জন মণ্ডল জানান, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি রাগের মাথায় কয়েকটি চড় মেরেছিলেন। কিছুক্ষণ পরে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।