নির্যাতন প্রতিরোধে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে শিশু বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক কমিটি গঠন করা হয়েছে। 
গত বুধবার সন্ধ্যায় রামাশ্রম দাখিল মাদ্রাসার মাঠে স্থানীয় শিশু বিকাশ কেন্দ্র ও পাতাড়ী ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবদুল হান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে আবদুল হান্নানকে সভাপতি ও আবদুল মালেককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের শিশু বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়।