নির্যাতন বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ ভাড়া নির্ধারণ, সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও রিকশাশ্রমিকদের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা রিকশাশ্রমিক সংঘের কার্যালয়ে এক সভায় এ দাবি জানানো হয়। রিকশাশ্রমিক নেতা খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন রিকশাশ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ, সাবেক সহসভাপতি আবদুল হামিদ, সদস্য আবু হানিফ খান, সুরুজ আলী, আবদুল হাই, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কালাম, হোটেলশ্রমিক ইউনিয়ন জেলা কমিটির কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস প্রমুখ।