নির্যাতন যত বাড়বে আন্দোলন হবে তত বেগবান: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায় বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে জনগণের আন্দোলন স্তব্ধ করা যাবে না। জুলুম-নির্যাতন যত বাড়বে আন্দোলনও তত বেগবান হবে।গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে মওদুদ এ কথা বলেন। তিনি বলেন, জনসমর্থন হারিয়ে সরকার এখন পুলিশের আশ্রয় নিয়েছে। রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে সরকার দেশে যে অচলবস্থার সৃষ্টি করেছে, তার জন্যই সরকারের পতন হবে।বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন খোকনসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে ‘সুশীল ফোরাম’ নামে একটি সংগঠন। আয়োজক সংগঠনের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাহাব উদ্দিন আহমেদ, সাংসদ আশরাফী আক্তার, মাহবুব উদ্দিন খোকনের ছেলে সাকিব মাহমুদ, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ বক্তব্য দেন।