নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় গতকাল শুক্রবার এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ওই গৃহবধূর বড় ভাই চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ছয় বছর আগে সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের নূর ইসলামের ছেলে আল হেলালের সঙ্গে কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের আবদুল মজিদের মেয়ে হিরা খাতুনের (২৫) বিয়ে হয়। হেলাল লিবিয়ায় থাকেন। শ্বশুর-শাশুড়ি তাঁকে প্রায়ই নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গতকাল সকাল ১০টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান খান জানান, তাঁর কাছ থেকে উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমার শ্বশুর, শাশুড়ি, ছোট ননদ ও আমার স্বামী দায়ী। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিলাম। আমার একমাত্র মেয়ে ফারিহাকে তোমরা দেখো। তার যেন কোনো কষ্ট না হয়।’