নির্যাতনকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় গৃহপরিচারিকা বেদেনা আক্তারকে ‘নির্যাতনকারী’ গৃহকর্ত্রী জেসি বেগম ও তাঁর স্বামী জাকারিয়া সোহাগকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন হয়।
যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ, মানবাধিকার কমিশন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, জন-উদ্যোগ ও কর্মজীবী নারী সমাজ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদা প্রমুখ। বক্তারা জানান, বেদেনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা শুধু ময়মনসিংহের মানুষের জন্য নয়, সারা দেশের সচেতন মানুষের জন্য কষ্টের। তাই সারা দেশের মানুষকে এর বিরুদ্ধে ফুঁসে উঠতে হবে। তাহলে আর কোনো গৃহকর্ত্রী তাঁর গৃহপরিচারিকাকে নির্যাতনের সাহস পাবেন না। জেসি ও জাকারিয়া এখনো গ্রেপ্তার না হওয়ায় হতাশা ব্যক্ত করেন বক্তারা৷
জেসি গৃহপরিচারিকা বেদেনাকে অমানুষিক নির্যাতনের পর ৬ মে রাতে রাস্তায় ফেলে দেন। এ ঘটনায় ৭ মে বেদেনার বাবা খলিল মিয়া বাদী হয়ে ময়মনসিংহের েকাতোয়ালি থানায় মামলা করেন৷ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম জানান, জেসি ও তাঁর স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।