নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে সোনালী ব্যাংক প্রিন্সিপাল কার্যালয়ে নির্যাতনে গোপেন দাস (৩৫) নামের হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে একটি মুঠোফোন হারিয়ে গেলে ব্যাংক কর্মকর্তারা গোপেনকে মারধর করেন। গোপেন দাসের ভাই শুভ দাস অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে গোপেন দাসকে মুঠোফোনে ডেকে নেওয়া হয়। পরে তাঁকে ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। ভেতর থেকে গোপেনের চিৎ কার শোনা যায়। গোপেন দাসের ভাগনে রিপন দাস বলেন, বাড়িতে অবস্থা খারাপ হলে তাঁকে সেদিনই রাত আটটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে তিনি মারা যান।গোপেনের শ্বশুর সুকুমার দাস জানান, মৃতদেহের মুখে, বুকে ও মাথার বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। মামলা না করা প্রসঙ্গে তিনি বলেন, মেয়েটির ভরণপোষণের নিশ্চয়তা পেয়ে মামলা করেননি।সোনালী ব্যাংক প্রিন্সিপাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মামুনুর রশীদ জানান, গোপেনকে মুঠোফোন চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তাকে কেউ মারধর করেনি। মানবিক কারণে গোপেন দাসের স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।