নির্যাতনে কিশোরীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা এক কিশোরী গৃহবধূর মৃত্যু হয়েছে বলে তার স্বজনেরা অভিযোগ করেছেন। গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জান্নাতুল ফেরদৌস (১৬) নামের ওই কিশোরীর মৃত্যু হয়। মেয়েটি রাজধানীর জুরাইনের মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় পড়ত বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। কিশোরীর মামা আমীর আলী অভিযোগ করেন, গত বছর ২০ সেপ্টেম্বর অটোরিকশাচালক হেলাল ওরফে রাকিবের সঙ্গে পালিয়ে যায় জান্নাতুল। তারা বিয়ে করে জুরাইনের কমিশনার রোডে ভাড়া বাসায়। প্রথমদিকে সবকিছু ভালো চললেও কয়েক দিন পর থেকেই স্বামী রাকিব তাকে মারধর করা শুরু করেন। চলতি বছর ১৮ মে অন্তঃসত্ত্বা জান্নাতুলকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেন হেলাল। এর পর থেকেই জান্নাতুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।